আন্তর্জাতিক

অবশেষে ‘কামব্যাক’ করলো ফেসবুক-ইন্সটাগ্রাম

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ থেকে হুট করে বিভ্রাটের কবলে পড়ে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসআপ এবং মেসেঞ্জার।

এর ফলে ব্যবহারকারীরা এসব পরিষেবায় প্রবেশ করতে পারছিলেন না। তবে বিভ্রাট শুরুর ৪০ মিনিটের মধ্যেই মেটার পরিষেবাগুলো ফের সঠিকভাবে কাজ করতে শুরু করে।

মিররের লাইভ প্রতিবেদনে বলা হয়, এখন ব্যবহারকারীরা মেটার পরিষেবাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারছেন। তবে ঠিক কী কারণে মেটার এসব পরিষেবা বিভ্রাটের মুখে পড়ল তা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি কিছু জানায়নি।

এর আগে ডাউনডিটেক্টর জানায়, শুক্রবার লাখ লাখ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারছিলেন এবং অনেকের পেজ লোড হচ্ছিল না।
অনেক ব্যবহারকারী জানান, তারা ফেসবুকে লগইন করার চেষ্টা করলে ‘এই পেজটি এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না’ ধরনের বার্তা পান। একইভাবে ইনস্টাগ্রাম ফিড লোড হচ্ছিল না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানও বন্ধ ছিল।

এদিন বাংলাদেশ ছাড়াও বৃটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, অস্টেলিয়া, বুলগেরিয়াসহ আরও অনেক দেশের ব্যবহারকারীরা মেটার এই বিভ্রাটের কবলে পড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension