
প্রবাস
আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির ফান্ড রাইজিং অনুষ্ঠান
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির ফান্ড রাইজিং অনুষ্ঠান স্হানীয় একটি ভেন্যুতে গত ১৫ মে, বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারওম্যান কনস্টেনস চ্যাপম্যান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটির মেয়র মার্টি স্মল,স্টিফেনি মার্শাল, ব্রুস উইক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানান।



