প্রবাস

আটলান্টিক সিটিতে পাঁচদিন ব্যাপী গনেশ উৎসব

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউ জার্সির আটলান্টিক সিটিতে গনেশ উৎসব উদযাপিত হয়েছে । প্রবাসী হিন্দুদের উদ্যোগে স্থানীয় সার্ফ স্টেডিয়ামের সামনে বেদের ফিল্ডের উন্মুক্ত প্রাঙ্গণে ব্যাপক ও বর্নাঢ্য আয়োজনে গনেশ উৎসব উদযাপিত হয়েছে।

গত ৩১ আগস্ট, সন্ধ্যায় আটলান্টিক সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী গনেশ উৎসবের শুভ উদ্বোধন করেন নিউ জারসি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান।

উৎসবের বর্নাঢ্য আয়োজনের মধ্যে ছিল গনেশ পুজা, আরতি,ভক্তিমূলক গানের অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান, সংগীত রজনী, প্রসাদ বিতরন, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, ট্যালেণ্ট শো, রং খেলা, ঘুড়ি ওড়ানো ইত্যাদি।

গনেশ চতুর্থী উৎসবে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, নিউ জারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্ডার, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোস, কমিশনার পদ প্রার্থী রেহমান হাবিব, গভর্নর অফিসের প্রতিনিধি আলেকজান্ডার কারটসকি ও রাজপাল ভাট, আটলানটিক সিটির কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি বার্ট লোপেজ সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গও উৎসবে যোগ দেন।

গনেশ চতুর্থী উৎসব’ এর সভাপতি দীপক শাহ, সহ সভাপতি রকি, সম্পাদক কিশোর কালসারিয়া ও মনোজিৎ সাহা, কোষাধ্যক্ষ শান্তনু সরকার, সুনীল শর্মা গনেশ চতুর্থী উৎসব সফল করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।
গনেশ উৎসবের শেষ দিন চার সেপ্টেম্বর, রবিবার গনেশ ঠাকুর বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এই সময় আতশবাজি পোড়ানোর মাধ্যমে সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension