যুক্তরাষ্ট্ররাজনীতি

আমরা কেউ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় নিরাপদ নই: সিনেটর অ্যামি ক্লুচার

মার্কিন বিরোধী দল ডেমোক্র্যাটের সিনেটর অ্যামি ক্লুচার বলেছেন, আমরা কেউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় এখন আর নিরাপদ নই।

একই সঙ্গে তিনি আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যর্থ বলে দাবি করেন।

রোববার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুচার আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতার তীব্র সমালোচনা করেন।

চলমান গণবিক্ষোভ এবং অবিচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়ে এ কথা বলেন তিনি।

ক্লুচার বলেন, এগুলো শুধু আমেরিকার এক জায়গায় হচ্ছে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই গোটা দেশেই তা ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় আমরা কেউ ট্রাম্প শাসিত আমেরিকায় নিরাপদ নই।

এ সময় ক্লুবুচার আমেরিকার ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও বেশী অনিরাপদ হয়ে উঠবে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তাও নাকচ করে দেন মার্কিন এ সিনেটর।

তিনি জোর দিয়ে বলেন, বাইডেন নির্বাচিত হলে দেশ বেশী নিরাপদ হয়ে উঠবে। অ্যামি ক্লুচার বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন।❐

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension