প্রধান খবরবাংলাদেশ

আর চুপ থাকার পরিস্থিতি নেই: ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ

যেভাবে দক্ষিণ সিটিতে নাগরিকসেবা বাধাগ্রস্ত করা হচ্ছে এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৯ জুন) ৪৪টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিন সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। এ ইস্যুতে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ করে বলেন, দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে। এরপরও মন্ত্রনালয় চেষ্টা করছে নাগরিক সেবা দিতে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension