বিনোদন

আশঙ্কাজনক প্রবীণ অভিনেতা কাদের খান

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: গুরুতর অসুস্থ অশীতিপর অভিনেতা কাদের খান৷ বর্তমানে তিনি কানাডায় থাকেন৷ সেখানেই ছেলের কাছে দীর্ঘদিন ধরেই রয়েছেন প্রবীণ এই অভিনেতা৷ জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন কাদের খান৷ তাঁকে ভেন্টিলেটর থেকে স্পেশাল ভেন্টিলেটরে রাখা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক৷

খবরে প্রকাশ, শ্বাসকষ্ট ছাড়াও নিউমোনিয়ার লক্ষ্মণ দেখা দিয়েছে ৮১ বছর বয়সী প্রবীণ অভিনেতার৷ কাদের খানের চিকিৎসায় চিকিৎসকদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে৷ তবে অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে বলে ওই খবরে দাবি করা হয়েছে৷

কয়েকদিন আগে কাদের খানের হাঁটুতে অপারেশন হয়৷ সেই অপারেশন সফল হয়৷ চিকিৎসকরা তাঁকে হাঁটাচলা করার পরামর্শ দেন৷ কিন্তু স্বাস্থ্যজনিত অসুবিধার কারণে হাঁটাচলা বন্ধ করে দেন৷ কাদের খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল আমন কে ফারিস্তে ছবিতে৷

৩০০র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি৷ গুরুত্বপূর্ণ চরিত্র থেকে কমেডি সবেতেই বাজিমাত করেছেন কাদের খান৷ গোবিন্দার সঙ্গে তাঁর জুটি দর্শক মনে সাড়া ফেলেছিল৷ তাঁর অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য আন্টি নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, আখিওসে গোলি মারে, বেনারসী বাবু, জুড়ওয়া, ফানটুস, বাপ নম্বরী বেটা দশ নম্বরী ইত্যাদি৷ অভিনেতার পাশাপাশি ভালো চিত্রনাট্যকার ছিলেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension