আন্তর্জাতিক

ইরানে ‘শিগগির সামরিক হামলার’ আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন সিনেটর

ইরানের ওপর শিগগিরই সামরিক হামলা হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড ব্লুমেন্থা জানান, বিভিন্ন ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার ধারণা—ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি সামরিক হামলা ‘আসন্ন’। এটি এখন আলোচনার টেবিলে খুবই গুরুত্বের সঙ্গে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এই সম্ভাবনা ‘গভীরভাবে উদ্বেগজনক’। কারণ এতে ‘মার্কিন তরুণ-তরুণীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে’ এবং ‘বিপুল প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে।’

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা শুরু করে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোর ওপর ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক’ পাল্টা আঘাত হানা হবে। এই হুমকির ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুনরায় সচল করার আন্তর্জাতিক প্রচেষ্টা আরো জটিল হয়ে পড়েছে।

ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের দুই মাস পেরিয়ে গেলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ এখনো বন্ধ রয়েছে।

বিশ্বের মোট ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে সরবরাহ করা হয়।

দীর্ঘমেয়াদি এই অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল, যা বর্তমানে ১১৪ ডলারে অবস্থান করছে।

জাতিসংঘ সতর্ক করেছে যে এই অবস্থা চলতে থাকলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও চরম দারিদ্র্য দেখা দিতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension