আন্তর্জাতিক

ইসরাইলের জাহাজে হামলা করেছে ইরান: জি-৭

ওমান উপকূলে ইসরাইলের ব্যবসায়িক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে শীর্ষ ধনী সাত দেশের জোট জি-৭। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও হামলার জন্য ইরান দায়ী বলে উপসংহারে পৌঁছেছে।

এএফপির খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এমন সময়ে চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি দেশটিকে আলোচনা শুরু করতে আহ্বান জানাচ্ছে।

জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, প্রাপ্ত তথ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট যে ট্যাংকারে হামলার পেছনে ইরান রয়েছে।

গত ২৯ জুলাই ওমান উপকূলে এমভি মার্সার স্ট্রিট নামে একটি তেলের জাহাজে ড্রোন হামলা চালানো হয়। ওই ড্রোন হামলায় ট্যাংকারে থাকা দুই ক্রু নিহত হন। তাদের একজন যুক্তরাজ্যের এবং অপরজন রোমানিয়ার নাগরিক।

শুক্রবার এক বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এটি একটি বেপরোয়া ও পরিকল্পিত হামলা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে এসব নৌযান মুক্তভাবে চলতে দিতে হবে।
জি-৭-ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইরান বিভিন্ন ছায়াশক্তিতে সাহায্য করছে। এ ছাড়া বিভিন্ন সন্ত্রাসীদের সমর্থন করছে। এর ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

তবে ইরান বরাবরই এই হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত জাহরা এরশাদি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার মিথ্যা অভিযোগ তুলে ইরানে হামলা চালানো হলে- নিজের দেশকে রক্ষা করতে তেহরান দ্বিধা করবে না।

অন্যদিকে, শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ এক বিবৃতিতে বলেন, যারা এই অঞ্চলের ইতিহাসের সঙ্গে পরিচিত তারা জানেন- প্রতিপক্ষকে ফাঁসাতে ইসরাইল এ ধরনের হামলার নাটক করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension