ভারত

সিসিটিভিতে ধরা পড়ল তরুণ নেতাকে গুলি করে হত্যার দৃশ্য (ভিডিও)

এক তরুণ নেতাকে গুলি করে হত্যা করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালি জেলায় আকালি দলের যুব শাখার বিক্রমজিৎ সিং মিদ্দুখেদা নামের ওই নেতাকে স্থানীয় সময় শনিবার সকালে গুলি করে হত্যা করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিক্রমজিৎ রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িতে উঠে বসার সময় দু’জন মুখোশ পরা ব্যক্তি তার দিকে গুলি ছোঁড়ে।তার দিকে অন্তত ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গুলি শুরু হওয়ার পর বিক্রমজিৎ গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন।

ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা সেখানকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের বিক্রমজিৎ এর জন্য অপেক্ষা করতেও দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এর সঙ্গে জড়িতদের ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension