প্রবাস

ঋণ সহায়তা পাচ্ছেন মেডিলিয়ন ট্যাক্সি মালিকরা, উপেক্ষিত ইয়োলো ক্যাব ড্রাইভাররা

রূপসী বাংলা নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক সিটির ঋণগ্রস্ত ৩ হাজার ট্যাক্সি মালিক ঋণ সহায়তা পাচ্ছেন। এতে ইয়োলো ক্যাব মেডেলিয়ন মালিকরা সর্বাধিক ২ লাখ ডলার ব্যালেন্স পুনর্গঠন করার সুযোগ পাবেন। এতে করে প্রতিমাসে তাদের ঋণ পরিশোধ বাবদ ১হাজার ১২২ ডলারের বেশি প্রদান করতে হবে না।

মেডেলিয়ন মালিকদের ঋণজনিত সমস্যা নিরসনে মেয়র এরিক এডামস লোন রিলিফ কর্মসূচির এ ঘোষণা দিয়েছেন গত মঙ্গলবার ৩০ আগস্ট। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি এবং নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশনের (টিএলসি) চেয়ারম্যান ও কমিশনার ডেভিড ডো ট্যাক্সি মেডেলিয়ন ঋণদাতা সংস্থা মার্বেলগেট অ্যাসেট ম্যানেজমেন্ট এবং নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছেন। এই চুক্তি অনুযায়ী মেডেলিয়ন মালিকরা আগামী ১৯ সেপ্টেম্বরের পর থেকে পুনর্গঠিত ঋণ প্রক্রিয়া শুরু করতে পারবেন।

উল্লেখ্য, সিটির বেশিরভাগ ইয়োলো ট্যাক্সি ড্রাইভারই ভাড়া করা মেডিলিয়ন গাড়ি চালিয়ে থাকেন। গ্যারেজ থেকে কিংবা সরাসরি মেডিলিয়নের মালিকের কাছ থেকে তারা গাড়ি ভাড়া নিয়ে থাকেন। সিটিতে ভাড়াভিত্তিক ড্রাইভারের সংখ্যা ৫ হাজারের ওপরে। কিন্তু নতুন এই চুক্তিতে এ সব ড্রাইভারদের সহায়তার কোন কথা উল্লেখ নেই। এ নিয়ে ক্যাব ড্রাইভারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

চুক্তিটি স্বাক্ষরকালে মেয়র এরিক এডামস বলেছেন, ট্যাক্সি চালকরা নিউইয়র্ক সিটির হৃদপিন্ডে রক্ত সঞ্চালন করে। মেডেলিয়ন ঋণ রিলিফ কর্মসূচির বর্ধিত সংস্করণ মেডিলিয়ন মালিকদের ঋণ মওকুফ হতে সহায়তা দেবে। ডেপুটি মেয়র মীরা যোশি বলেছেন, এই চুক্তি হাজার হাজার কঠোর পরিশ্রমী ট্যাক্সি ড্রাইভার এবং স্বতন্ত্র মেডেলিয়ন মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিএলসি চেয়ার এবং কমিশনার ডেভিড ডো বলেছেন, আমরা অবশেষে মেডেলিয়ন মালিকদের সহায়তা দিতে একটি সুনির্দিষ্ট চুক্তি করেছি। আগামীতে আমাদের অংশীদার ঋণদাতা এবং মেডেলিয়ন মালিক উভয়েই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে সমর্থ হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension