প্রবাস

এনএএসিপির বার্ষিক অনুষ্ঠানে বিএএসজের অংশগ্রহণ

নিউ জারসি রাজ্যের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)র আটলান্টিক সিটি চ্যাপটার এর বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান গত শনিবার (২৭ এপ্রিল) রাতে হার্ডরক ক্যাসিনোর বলরুমে অনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ প্রধান, সিটি কাউন্সিলর, নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, মো. নিক্সন, মো. আলম, জহিরউদ্দিন, সৈয়দ শহীদ, আব্দুর রহিম প্রমুখ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয়।

বিজ্ঞপ্তি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension