বাংলাদেশ

কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে মন্দির ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৭জনকে আটক করেছে।উপজেলার কলাবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের নরেশ হালদারের সাথে একই গ্রামের অখিল হালদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার অখিল হালদার বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে অখিল হালদারের লোকজন নরেশ হালদারের দূর্গা মন্দির ও প্রতিমা ভাংচুর করে। অপরদিকে নরেশ হালদারের লোকজন অখিল হালদারের বাড়ি ঘর ভাংচুর করে। দু পক্ষের এই সংঘর্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর দুলাল হালদার (৩৫) অসীত হালদার (২৫) কে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নরেশ হালদার বলেন, অখিল হালদার ও তার লোকজন আমার বাড়ির দূর্গা মন্দির ও প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনা ধামাচাপা দেবার জন্য আমার বিরুদ্ধে বাড়ি ঘড় ভাংচুরের অভিযোগ এনেছে। অখিল হালদার বলেন, নরেশ হালদার তার লোকজন নিয়ে আমার বাড়ি ঘর ভাংচুর করেছে। অপরদিকে তিনি নিজেদের মন্দির ভাংচুর করে আমাদের বিরুদ্ধে মন্দির ভাঙ্গার মিথ্যা অভিযোগ করছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এ ঘনায় কোন পক্ষের থেকে কোন অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension