
কোটালীপাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে কোটালীপাড়া ছাত্রলীগ।বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্য্যলয়ে এসে শেষ হয়।পরে সেখানে কোটালীপাড়া পৌরছাত্রলীগের সভাপতি চৌধুরি সেলিম আহম্মেদ ছোটনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তাইজুল ইসলাম,চপল সরদার,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অালিউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল নিজামী,জুয়েল মুন্সী,পৌরছাত্রলীগের সহ সভাপতি সাকিব অাহম্মেদ,সাজ্জাদ সুমন,সাংগঠনিক সম্পাদক জুুলহাস ,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ প্রমূখ বক্তব্য রাখেন।



