
আমি সেই দেশটা চাই
সাম্যের গীত বুকে ধরে
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
ভালোবাসায় জড়িয়ে নিয়ে
নারী-পুরুষ নির্বিশেষে
ঘুমিয়ে থাকে ভাই।
যেখান দেশের একটি লোকও
মূর্খ থাকে না
দেশের মাটি বিক্রি করে
অর্থ-কড়ি ব্যাংকে ভরে
পাশবিকতার নির্মমতায়
ধর্ষিত হয় না।
ঘাম ঝরা ওই শরীরটাকে
মেলিয়ে গাছের নিচে
পরের দুখে দুঃখী হয়ে
সুখটুকু সব বিলিয়ে দিয়ে
নারী লোভি অর্থপাচার
সবকিছুই তার মিছে।
যেখান লোকে স্বপ্ন চোখে
আঁকতে পারে ভালো
আঁধারটাকে মাড়িয়ে দিয়ে
জ্ঞানের মশাল হাতে নিয়ে
বিজ্ঞানের ঐ আলোক শিখায়
জ্বালতে পারে আলো।



