প্রবাস

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বিশাল ইফতার মাহফিল

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে রোববার। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিন’র প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

  
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মূলধারার রাজনীতিক যুক্তরাষ্ট্র সুপ্রিম

 

কোর্টের আইনজীবী এটর্নী মঈন চৌধুরী ও বিশিষ্ট ব্যবাসায়ী শমসের আলী, এসোসিয়েশনের বোর্ড অব ট্রাষ্টি আব্দুস শহীদ, এডভোকেট মো: নাসির উদ্দিন ও আজিজুর রহমান, বাংলাদেশ সোইটির সাধারণ সম্পাদক রুহল আমিন সিদ্দিকি, সংগঠনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, মিসবাহ মজিদ ও আব্দুল হাসিব মামুন প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব লোকমান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান কষ্টা কনসটাডিস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবাসায়ী শমসের আলী, সিটি হলের প্রতিনিধি জয় চৌধুরী, সংগঠনের সহ সভাপতি ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক শফি উদ্দিন তালুকদার, সাবেক সহ সভাপতি আব্দুল বাসির খান।


অনুষ্ঠানের প্রধান অতিথি মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যে সিলেটকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, সিলেটকে রক্ষা করতে সঠিক ও যোগ্য নেতৃত্ব দরকার। সিলেটের শিক্ষার হার জিরো পয়েন্টে যাচ্ছে। তিনি সিলেট তথা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান।


পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি প্রবীণ প্রবাসী আব্দুল বাসির খানকে প্ল্যাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি বদরুল খান।


মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও সরাফ সরকার, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার,

ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো’র উত্তর আমেরিকার বুরো চীফ ইব্রাহীম চৌধুরী খোকন, বিশেষ প্রতিনিধি সাহেদ আলম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঠিকানার বার্তা

সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, বিশিষ্ট রাজনীতিক হেলাল আবু শেখ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জিল্লুর রহমান জিল্লু, দেওয়ান শাহেদ আহমেদ, হাজী আব্দুর রহমান, আব্দুর নূর বড় ভূঁইয়া, মহিউদ্দিন দেওয়ান, মুজাহিদুল ইসলাম, মিসবাহ আহমেদ, শেখ আতিক, এবাদ চৌধুরী, আবু সাইদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, কাজী আজহারুল হক মিলন, সাইফুল ইসলাম রহীম, আব্দুল হাসিব হাসনু, কাজী আশরাফ হোসেন নয়ন, কাজী আযম, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুল করীম চৌধুরী, আহবাব হোসেন খোকন, দরুদ মিয়া রনেল, শেখ জামাল হোসেন, সাইকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, আবুল হাসেম, বেলাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টে ব্যবসায়ী মাইনুল ইসলাম প্রমুখ। ইফতারের সার্বিক তত্ত্বাধানে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদসহ ইফতার মাহফিল উদযাপন কমিটির কর্মকর্তারা।


ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension