
শামীমা জান্নাত শিউলী
জীবনটা আসলেই একটা রঙিন পাতা
এই রঙিন পাতায় কত রং!
প্রতিদিন জীবনের এই পাতায়
রংবেরঙের চিহ্ন ধারণ করে।
কখনো মলিন, কখনো উজ্জ্বল কখনো বা
সোনালী আলোয় ঝলমলানো।
জীবনের এই রঙিন পাতায়
কখনো কখনো বৃষ্টি ভেজা ও থাকে,
হাসির লাল, দুঃখের নীল এবং
সাদার মত পবিত্র হাজারো রঙে
সাজানো জীবনের রঙিন পাতা।



