প্রধান খবরবাংলাদেশ

ঢাকায় ফরাসি প্রেসিডেন্ট

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকায় সফরে আসলেন।

আজ রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁ সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন।

আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর ২ নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ফরাসি প্রেসিডেন্টের আগামীকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension