
শাহানাজ শিউলী
ভবের এই মানুষের হাটে
কত খুঁজি তোমায়,
তোমার মতো আর কেউ নেই বাবা।
তুমি চলে গেছো সেই আলোকবর্ষ দূরে
তারপর নেমে এলো চারিদিকে আন্ধার
আমার স্বপ্নগুলো শ্রাবণের আকাশে ভাসে
হয়ত মেঘ বৃষ্টির ছোঁয়ায় তোমায় পাবো বলে।
অবিরাম স্বপ্ন পথ বেয়ে চলি একা
তবুও কি তুমি তাকাবে না ফিরে?
সহস্র নক্ষত্রের মাঝে খুঁজি তোমায় বিক্ষত হৃদয়ে
ছেড়া করবীর মতো মেঘের আলোকে,
সিন্দুর ঢেউয়ে আহত হৃদয়ে
নিঃসঙ্গ বাতাসের মতো তোমায় খুঁজে ফিরি।



