
ফেরদৌস জামান খোকন
মায়ের জাতির সাথে যারা
খারাপ কর্ম করে যায়,
বিনিময়ে এই ভুবনে
ধিক্কার জানি সবাই পায়।
পশুর থেকে অধম হয়ে
মা-বোনেদের করে লয়,
শয়তান আছে ধোঁকার মূলে
নেই তো মনে তাদের ভয়।
মানুষ নামের বিবেকহারা
পশুর মতো করে কাজ,
মন্দকাজে লিপ্ত থেকে
নিয়ে থাকে রাজার সাজ।
বিবেকবুদ্ধি হারিয়ে আজ
মা-বোনেদের পিছু ধায়,
মদ্যপানে মাতাল হয়ে
বেসুরে সব গান যে গায়।
মানবতা ফিরে আসুক
মানুষের মন ভালো হোক,
মন্দস্বভাব ছেড়ে দিয়ে
ভালো কাজে দিবে চোখ।



