প্রবাস

নিউ ইয়র্কে এনআরবিসি টিভির নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এন ওয়াই মিউজিক।

গত রবিবার (২১ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপল এনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর। এছাড়াও উপস্থিত ছিলো নিউ ইয়র্কে বসবাসরত সকল শ্রেণিপেশার প্রবাসী বাঙালি, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়ালসহ কমিউনিটির পরিচিত সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। আবুবকর হানিফ বলেন, এনআরবিসি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ এবং টেলিভিডিও বিনোদনের প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান,ইঞ্জিনিয়ার খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি । আরো ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীবসহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি অ্যাক্টিভিস্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আছে যাতে করে সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসানসহ সকলেই আয়োজনের প্রসংশা করে কমিউনিটি বিনির্মাণে এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান।

মন মাতানো গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। কবিতা আবৃত্তি করেন জামান বাবু । সঞ্চালনা করেন নওসিন ও তাকে সহযোগীতা করেন শান্তনো।

অনুষ্ঠানে বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমাণ্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বায়োগ্রাফি প্রদর্শন করা হয়। এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন, কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension