
নিউইয়র্কে সিরাজুল আলম খান পাঠচক্রের আড্ডা
হাকিকুল ইসলাম খোকন বাপস্নিউজ : মুক্তিযুদ্বের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্টাতা সিরাজুল আলম খান-এর সাথে গত ২০শে মে ,রোবার,সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ৮৬ ষ্টীট এর উপরে ৩৫ এভিনিউতে সিরাজুল আলম খান পাঠচক্রের এক আড্ডা অনুষ্টিত হয় । জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম ও মিসেস শামীমের উদ্যোগে আয়োজিত পাঠচক্রের আড্ডায় সিরাজুল আলম খান স্বাধীনতা লাভের পর পরই ১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নিকট ১৫ দফা সুপারিশমালা তুলে ধরেছিলেন এবং তার বিস্তারিত আলোকপাত করেন ।

দেশে রাষ্ট্রীয় জীবনে এবং শাসন ব্যবস্থা সম্বলিত (১৯৯৭-২০১৫ সাল প্রস্তাবিত)সিরাজুল আলম খান এর ১৫ দফা প্রস্তাবনা সার সংক্ষেপ বর্ণনা করেন । এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ,সাংবাদিক ,লেখক, কবি ও বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।খবর বাপসনিঊজ।আড্ডায় আমন্ত্রিতদের মাঝে আলোকপাত করেন , সাবেক সাংসদ আনিসুজজামান খোকন, বিএনপি ঢাকা মহানগর সাধারন সম্পাদক আবদুস সালাম, সাবেক ছাএনেতা ফকরুল আলম,মুলধারার রাজনীতিক এডভোকট মুজিবুর রহমান,এডভেকেট মজিবুর রহমান,সাংবাদিক শিহাবঊদিদন কিসলু, সাবেক ছাএনেতা সাহনবঊদিদন,মুক্তিযুদ্বো আলমগীর ভুইয়া, সাবেক ছাএনেতী লিলি, সাবেক ছাএনেতা জাকির হাসন সপন,আই অন বাংলাদশ টিভি পরিচালশ রিমন ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন, প্রকৌশলী সারোয়ার হাসন,জসিমঊদিদন,পিনটু, নিউজ পোর্টাল জার্নালিষ্ট আয়েশা আক্তার রুবি ও সাঈদা ডায়ানা এনজেলিকা। আড্ডা সঞ্চালনা করেন সামসুউদ্দিন আহমেদ শামীম ।শেষে ছিল ইফতার ও প্রীতি ভোজ ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান ১৮মে শুকরবার ভার্জিন এয়ার বাসে সাইপাস থেকে সকাল ১০টা-৩০মিনিট নিউইয়র্কে আসেন চিকিৎসার জন্য। উলেলখ্য, সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গণে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপলবী পরিষদ নামেও পরিচিত।

এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যšত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালিন নিউক্লিয়াস। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী।’ ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকি¯তান শাসনের সমাšতরালে নিউক্লিয়াস-এর পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল ¯েলাগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল। ।তিনি ২৫ জুলাই দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন বলে বাপসনিউজকে সংশিলষটরা জানান। তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন অসুস্থকালিন তার খোজ খবর নেয়ার জন। বাপসনিউজ। তার সাথে ফোনে ৯২৯-৪১৮-৭১৪২ কথা বলা য়াবে।



