বাংলাদেশরাজনীতি

নীলা ইস্রাফিলের পদত্যাগ, আখতার বললেন ‘তিনি এনসিপির কেউ নন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এনসিপির কেউ নন বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, নীলা এনসিপির কেউ নন। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।

এর আগে সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন নীলা ইস্রাফিল। নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।

তিনি আরো লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension