কবিতাসাহিত্য

পরাস্তের দ্বিপ্রহর

হাফিজুর রহমান


আমার ভালোবাসার চোখে কাজল নেই!
জলের স্রোতে ভেসে ললাট গড়িয়ে
উত্তপ্ত জমিনে পড়ে, টুপটুপ-টুপটুপ করে
হৃদয়ের বাধ ভাঙা – কান্নার, উষ্ণ জল।

প্রত্যাশার পাকস্থলী লাল রঙে টইটম্বুর!
বাদামী ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক,
নিদারুণ পরাস্ত; তৃষ্ণার্ত প্রেমের কম্পনে।

নাহ্, একটুও ভালো নেই, ভালো নেই প্রেম!
স্বপ্ন নেই, শান্তি নেই, মনের কোন মানুষ নেই।
এখনও হৃদয়ে ঘৃণ্য-বারুদের বিস্ফোরণ
ভালোবাসার চোখে আমার, নিস্ক্রিয় বোমা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension