বিনোদন

পরীমণি নিজের জন্য কিছু করেন নি, যা করেছে মানুষের জন্য: পরীমণির নানা (ভিডিও)

চার দিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে আজ আবার আদালতে তোলা হয়েছে। পরিমণিকে দেখতে এই প্রথম তার পরিবারের কোনো সদস্য আদালতে প্রাঙ্গণে এসেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়।

পরীমণি নিজের জন্য কিছুই করে নি, সব মানুষকে দান করে এখন পরিস্থিতির শিকার হয়েছে বলে জানিয়েছেন তার শতবর্ষী নানা।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দেখা যায় তার শতবর্ষী নানা নানা শামসুল হক সাথে থাকা একজনের দাবি, পরীমণির নানার বয়স ১২০ বছর!

তার নানা সাংবাদিকদের জানান, নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কোরবানি বাড়ায় দেয় গরীবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাপ করে আরকি।

পরীমণির বাসায় মাদক পাওয়ার বিষয়ে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চার দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) পরীমণিকে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension