আন্তর্জাতিক

পাকিস্তানে আট বছরের শিশুর বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা

পাকিস্তানে আট বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ব্লাসফেমি আইনে মামলা দায়ের করা হয়েছে। শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে। হিন্দু সম্প্রদায়ের এই শিশুটিই দেশটিতে ধর্ম অবমাননার দায়ে সবচেয়ে কম বয়সী হিসেবে ব্লাসফেমি আইনে মামলা খেলো। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য টিব্রিউন।

প্রতিবেদনে বলা হয়, শিশুটির বিরুদ্ধে গত মাসে ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদ্রাসার কার্পেটে মূত্রত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

পাকিস্তানের আইন অনুসারে ইসলাম ধর্ম অবমাননার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

পরিবারটির এক সদস্য জানান, ধর্ম অবমাননার বিষয়ে শিশুটির কোনো ধারণা নেই। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে এখনো জানেই না কোনটা ভুল আর কোনটা সঠিক।

পাকিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বী আট বছর বয়সী ওই ছেলে শিশুর জামিন আদেশ থেকে একটি মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে দেশটিতে প্রচলিত ব্লাসফেমি আইনের আওতায় সেই শিশুকে গ্রেফতার করা হয়। কিন্তু গত ৪ আগস্ট তাকে জামিন দিয়ে দেন আদালত। এরপরই একদল উন্মত্ত জনতা গণেশ মন্দিরে হামলা চালায় ও ভাঙচুর করে। পরে তাকে আবারও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension