প্রবাস

পেনসিলভেনিয়া গোলাপগঞ্জ সোসাইটির অভিষেক

ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার। গত ২০ মার্চ বিপুল সংখ্যক নারীপুরুষের উপস্থিতিতে। দেশের বাইরে আমেরিকার একটি ঐতিহাসিক এলাকায় নিজেদের অঞ্চল নিয়ে অস্তিত্বে জানান দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ এলাকার লোকজন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যাপক সংখ্যক লোকজনের বসবাস এখন ফিলাডেলফিয়ার বৃহত্তর এলাকা জুড়ে। ব্যবসা-বাণিজ্য ও কর্মজীবী হিসেবে এগিয়ে থাকা প্রবাসী গোলাপগঞ্জবাসী সংগঠিত হয়েছেন নিজেদেও মধ্যে সংযোগের বন্ধন আর দৃঢ় করার লক্ষ্যে। এবং বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে। নিজেদেও মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির পাশাপাশি নিজ এলাকা তথা দেশের উন্নয়নে এই সংগঠন করা হয়।

নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি সালাইউ খানের সভাপতিত্বে ও আকসার মুহাম্মদ জুনেদ এবং আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জসিম আহমদ। অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এবং আসন্ন জালালাবাদ এসোনিয়েশনের সাধারণ সম্পাদক প্রার্থী মঈনুল ইসলাম, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি হেলিম আহমদ, গোলাপগঞ্জ সোসাইটি নিউইয়র্কের উপদেষ্টা বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, গোলাপগঞ্জ সোসাইটি নিউইয়র্কেও প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান ফটিক, আব্দুল জলিল, আব্দুল হাসিব মামুন, ডা. আব্দুলমালিক, সাদেক মিয়া কাপ্তান, আওতাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, মাশুকুল ইসলাম খান, এবাদ চৌধুরী, গৌছ খান, হোসেন লস্কর, ফয়েজ আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, জনি শিকদার, আলীম উদ্দিন, হেলিম উদ্দিন, স্বপন লস্কর, মইনুলইসলাম, সিলেট সদও এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য খালেদ আহমদ, সোসাইটির উপদেষ্টা এ আর খান লাভলু, মঈনুজ্জামান চৌধুরী। এছাড়াও কার্যকরি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ, কোষাধ্যক্ষ সালাম এ খান, কার্যকরি সদস্য ইব্রাহীম খান, শিশুদের পক্ষ থেকে ফাতেমা সালাম খান প্রমুখ।

অভিষিক্ত কমিটির সদস্যরা হলেন সভাপতি সালাউই খান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট অলিউর রহমান খান, সহ সাধারণ সম্পাদক আকসার মাহমুদ জুনেদ, কোষাধ্যক্ষ সালাম খান, সহ কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এশান খান, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজুল করিম ফয়েজ, প্রচার সম্পাদক আরিফ মাহমুদ, অফিস সেক্রেটারি রিজাদ খান, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক কাওসার খান, যুব সম্পাদক রহিমউদ্দিন রিমান, মহিলা সম্পাদিকা শাহীদা আকতার, কার্যকরি সদস্য জাকারিয়া হোসেন উজ্জ্বল, রুহুল ইসলাম খান, তানহার আহমেদ খান, কাশেম এ খান, ফরহাদ রেজা, মাহবুবসানি ও ইব্রাহিমখান।

গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রথম অভিষেক অনুষ্ঠানে নিউ ইয়র্ক, নিউ জার্সিসহ আশেপাশের নগর থেকে স্বদেশীদের ব্যাপক সমাগম ঘটে। পেনসিলেভেনিয়ায় স্বদেশী অন্যান্য সংগঠনের নেতারা ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃটিশ উপনেবিশিকতার সময় থেকেই গোলাপগঞ্জ পূর্ব বাংলার সবচেয়ে অগ্রসর এলাকা হিসেবে পরিচিতছিল। বাঙ্গালীর শিক্ষা সংস্কৃতিতে এ এলাকার মানুষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। পূর্বসূরীদের সুনাম ও ঐতিহ্য ধারণ কওে প্রবাসে ও আঞ্চলিক সংগঠন হিসেবে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়া অগ্রসর ভূমিকা রাখবেবলেসবাইআশাপ্রকাশকরেন।


অ্যালবাম


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension