
প্রতারকদের শাস্তি হবেই:মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রতারণাকাণ্ডে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে কলকাতায় ইউনাইটেড ইন্ডিয়া ব়্যালিতে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রধানদের উদ্দশ্য নিয়ে৷ জানিয়ে দিলেন দুর্নীতির সঙ্গে আপোস করবেন না তিনি৷ তাঁর আশ্বাস দুর্নীতিবাজদের শাস্তি না দেওয়া পর্যন্ত বিশ্রামও নেবেন না৷
দেশ বিভাজনের খেলায় মেতেছেন মোদী৷ দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভেদের উস্কানিতে ব্যাহত হচ্ছে ভারতের ঐতিহ্য৷ এর জন্য দায়ী করা হচ্ছে বিজেপির সেনাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ বিরোধীদের অভিযোগ মোদী-শাহ জুটি জানেন ১৯শের লোকসভায় পরাজয় প্রায় নিশ্চিৎ৷ তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করছে বিজেপি সরকার৷

সম্প্রতি সারদা তদন্তে কলকাতার পুলিশের বাড়িতে হানা দেয় সিবিআই৷ রেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী৷ চরমে ওঠে কেন্দ্র রাজ্য সংঘাত৷ কলকাতার রাজপথে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী৷ সেই ধর্না মঞ্চই হয়ে ওঠে বিজেপি বিরোধী জোটের সভাস্থল৷ ধর্না নিয়ে মমতাকে রাহুলের সমর্থের পরই মঞ্চে আসেন তেজস্বী যাদব থেকে কানিমোঝি, চন্দ্রবাবু নাইডুরা৷ সেখান থেকেই মোদী হটাও-এর ডাক দেওয়া হয়৷ প্রশাসনিক সংঘাতের জেরে পোক্ত হওয়ার মুখে বিরোধী জোট৷
এই পরিস্থিতিতে প্রদানমন্ত্রীর নিশানায় মমতা বন্দ্যাপাধ্যায় সহ বিরোধী জোটের নেতারা৷ এদিন দুর্নীতি প্রসঙ্গে মোদী ফেসবুকে পোস্ট করেন৷ তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ অনেক ভয় পাচ্ছেন৷ কলকাতায় বিরোধীরা জড়ো হয়েছে৷ একযোগে আমাকে আক্রমণ করছে৷ নির্যাতন করা হচ্ছে আমাকে৷ এর কারণ বিরোধী রাজনৈতিক দলের নেতা ও তাদের পরিবারের কোনও না কোনও সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত৷ তবে দুর্নীতিবাজ শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।

চিটফান্ড দুর্নীতি নিয়ে তাঁর মৌনতা অনেক জল্পনা তৈরি করছিল৷ দুর্নীতির প্রতীক বলে তাঁকে দেগে দেওয়ার চেষ্টা চলছিল বিরোধী শিবির থেকে৷ এই পরিস্থিতিতে প্রতি আক্রমণের পথকেই বেছে নিলেন তিনি৷ কালো টাকা ফেরতের পর আবার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস দুর্নীতিবাজদের শাস্তি হবেই৷
প্রদানমন্ত্রী ফেসবুকে এই কটাক্ষের পরই বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘মেয়াদ শেষের আগে বিভিন্ন জনবিরোধী, সংবিধান বিরোধী কাজ করছে কেন্দ্রের মোদী সরকার৷ বিরোধীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে৷ এইভাবে চলতে পারে না৷ বিরোধীরা জোটবদ্ধ থেকেই লড়াইয়ের মঞ্চে রয়েছে৷’’



