
প্রবাস
প্রবাসী ব্যবসায়ী নিউ ইয়র্ক ও ঢাকার বাড়ির ভাড়া মওকুফ করলেন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুরুজ্জামান সরদার তার ঢাকা ও নিউ ইয়র্কের বাড়ির ভাড়া মওকুফ করেছেন।
করোনাভাইরাস বিস্তার রোধ করতে বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ওদিকে নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তে মত্যু ১ হাজার অতিক্রম করেছে।
সামনে আসছে রোজা ও ঈদুল ফিতরের বাস্তবতার কথা ভেবে ঢাকা ও নিউ ইয়র্কের বাড়ির ভাড়াটেদের দু মাসের ভাড়া মওকুফ করলেন নুরুজ্জামান।
নুরুজ্জামানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোহাম্মদপুরের ভাড়াটে হায়দার আলী বলেন, একে ওপরের সহযোগিতায় এভাবে মানবিকতা নিয়ে পাশে দাঁড়ালে কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করা সম্ভব।
অন্যদিকে নিউ ইয়র্কে জ্যামাইকার বাড়ির ভাড়াটেদেরও দু মাসের ভাড়া মওকুফ করেন ব্যবসায়ী নুরুজ্জামান।
রাজনীতিবিদ ও ব্যবসায়ী নুরুজ্জামান জানান, ‘আমাদের দেশে যেন করোনাভাইরাস ছাড়তে না পারে সেজন্য সরকার সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পারলেই করোনার প্রাদুর্ভাব মোকাবেলা করা যাবে।’
তিনি বলেন, ‘সেজন্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ঢাকা ও নিউ ইয়র্কে জ্যামাইকার বাড়ির ভারাতেদের ‘স্টে হোম’ সহজ করতে এপ্রিল ও মে- এ দু মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।’ ♦



