প্রবাস

প্রবাসীদের আস্থার সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি জাহিদ মিন্টু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পিন্টু

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর নির্বাচনে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিন পিন্টু। মোট ১৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সভাপতি পদে জাহিদ হোসেন মিন্টু ও আওলাদ হোসেন বাবু মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরবর্তীতে বাবু তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে। বর্তমানে সংগঠনের মালিকানায় রয়েছে ব্রুকলিনের মিনি বাংলাদেশ চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় দুটি ভবন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ডলার। এছাড়া, লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে প্রায় ৪০০ কবরের জায়গা সংগঠনটি পূর্বে ৫ লক্ষ ডলারে ক্রয় করে, যার মূল্য এখন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

সমিতির সদস্য প্রয়াত হলে দাফন অথবা লাশ প্রেরণের জন্য পরিবারকে বর্তমানে ৬ হাজার ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংগঠনের চলমান মেগা প্রকল্প “বাংলাদেশ সেমেট্রি” ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। ১২৬ একর জায়গাজুড়ে নির্মিত এ সেমেট্রিতে লক্ষাধিক কবরের ব্যবস্থা থাকবে। প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয়ে গড়ে ওঠা এই প্রকল্পে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকেই দাফনের কাজ শুরু হবে।

সভাপতি নির্বাচিত জাহিদ মিন্টু তরুণ প্রজন্মের উদীয়মান নেতা হিসেবে সংগঠনকে পরিবারভিত্তিক সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পিন্টু একজন শিক্ষিত, মার্জিত ও তরুণ উদ্যোক্তা হিসেবে সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখবেন বলে প্রবাসীদের প্রত্যাশা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension