আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরি হামলায় প্রাপ্তবয়স্কসহ ৪ শিশু আহত

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের অ্যানেসিতে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতে চার শিশু আহত হয় এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল্পসের একটি শহরে বৃহস্পতিবার ছুরি নিয়ে এক হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের আঘাত করে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অ্যানেসির লেকসাইড শহরের একটি চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

একটি ছোট টুইট বার্তায় তিনি বলেন, ‘পুলিশ হামলাকারীকে আটক করেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলার জন্য অনুমোদিত নন। তবে তিনি জানান, এই ঘটনায় চার শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।

তিনি সতর্ক করে বলেছেন, আহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ সম্পূর্ণ তথ্য এখনো পরিষ্কার নয়।
ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনা সম্পর্কে তার কাছে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য নেই।

স্থানীয় একজন আইনপ্রণেতা আন্তোইন আরমান্ড টুইট করে বলেছেন, খেলার মাঠে শিশুদের ওপর হামলা করা হয়। তিনি এই হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন।

সূত্র : এপি, এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension