
সারমিন চৌধুরী
এই জীবন চক্রবৃত্তের জটিল ধাঁধা
আটকে গিয়ে হাঁপিয়ে ওঠে যখনতখন প্রাণ
ইচ্ছে করে বন্দিশালার শেকল ভেঙে দিয়ে
মুক্ত সুরে গাইতে নব মুক্তির সেই গান,
হঠাৎ ঝলমলে আলেয়া মেঘে ডুবে যেতেই
চর্তুদিকে অন্ধকারের আধিপত্য শুরু হয়;
তবুও সংগ্রামী মন লড়াই করে সাহস রেখে
কেন না জানে মন পরিশেষে হবে সত্যের জয়।
যখন বিশ্বাস রেখে চলতে শুরু করি পথিমধ্যে
ঘাতক কাটায় রক্তাক্ত হয় মাটির দেহখানি।
মাঝপথে রংধুর সাতরঙ বিবর্ণতায় ঢাকে
তখনই অরসিক ছাঁইরঙ্গে হৃদয় হয় ধূসর,
তবুও বসন্তের অপেক্ষায় সহ্য করি আঘাত
কারণ টুকরো হৃদয় জানে নির্জীব নগরী,
একদিন রঙবেরঙের ফুলে ফুলে সাজবে।



