কবিতাসাহিত্য

বিভ্রান্ত সম্পর্ক

সারমিন চৌধুরী


তুমি কাছে আসলে কেমন
আমার যে সবকিছু জবড়জং হয়ে যায়
অনুভূতির বলয়ে ভাসতে থাকে পোড়া মন
চিরচেনা পৃথিবীর ওম মুহূর্তেই অচেনা লাগে
ভোগী নিদারুণ অস্তিত্ব বোধের বিভ্রান্ত সংকটে;
যা মিশে যায় বিলীন হওয়া নদীর মতো করেই
তোমার পাঁজরের যান্ত্রিক সীমানায় চর গড়তে
যেখানে জমা অভিমান চোখ বেয়ে উপচে পড়ে।
যেমন সমুদ্রের গর্জনে শান্ত নদীর জল ফুঁসে ওঠে।
তেমন তোমার অবহেলায় নিঃস্ব হয় সর্বসুখ,
অথচ যে তরঙ্গকে ভেবেছিলো ভরসার প্রতীক
যার শীতল মাধুরী জলে ভিজে ওম চেয়েছিল।
কিন্তু তোমার দৃষ্টিতে ছিল শুধু বিষাদের ঊর্মি!
ভরসার হাত রুদ্ধ করার অভিনব সব পায়তারা
এমনই ভিজিয়ে দিলে মন মহুয়ার বন নিরাশাতে,
আর হৃদয়ে ফেলে গেলে জন্মদাগের মতো ক্ষত।

তুমি নাহয় দূরত্ব মেপে দূরেই থাকো
ভুলে যাক মন ভুল মানুষের মিথ্যে প্রতিশ্রুতি
কেটে যাক সংশয়, দ্বিধা দ্বন্দ্বের এই দৈবীরূপ
দৃশ্যমান হোক মুখোশের আড়াল থেকে অবয়ব
মিছে সমঝোতার হোক না চির অবসান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension