
বিনোদন
বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ করোনায় মারা গেলেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. বরকতউল্লাহ। সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি টেলিভিশন অভিনয় শিল্পী বিজরী বরকতউল্লাহর বাবা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।❑



