প্রধান খবরবাংলাদেশ

বিশিষ্টজনদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ বিশিষ্টজনদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বঙ্গভবনের দরবার হলে বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।

সন্ধ্যা ছয়টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরাও ছিলেন ইফতারে। এসময় বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর।

মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারপতি, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ইফতারে অংশ নেন। ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদও।
ইফতারে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক,  ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া,  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এছাড়া মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের দূত জর্জ কোচেরিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ইফতারে অংশ নেন।

ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এছাড়া সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পদস্থ সামরিক ও বেসরমারিক কর্মকর্তাও ইফতারে যোগ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension