
মাসুম মোরশেদ
আলুথালু বেশ দেখে মনে হলো
বন্যায় ভেসে আসা লাশ।
কাছে গিয়ে দেখি, না না না, তা নয়
দেখি অন্য সর্বনাশ!
তিল নাই গালে ঠোঁট গেছে মরে
আর তার অপুষ্ট চোখ।
আসলে তা নয় আছে সব ঠিক
পেয়ে তার সঙ্গ ঝলক।
বুকে মুখে ঘ্রাণ যদি পাও
ছায়ায় ছায়ায় নেবে মেপে,
একটু আদর সযতন পেলে
তিরতির সুখ ওঠে কেঁপে।



