
ভারত যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ
৪৯টি প্রতিষ্ঠানকে ভারতে দুই হাজার চারশত পঞ্চাশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে এই অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।
সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির শর্ত সাপেক্ষে অনুমোদন পেয়েছে প্রতিটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস আহরণ ও পরিবহন ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধ করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে।
জানা গেছে, এই আদেশ কার্যকর থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
অন্যদিকে সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর।



