ভারত

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ১২২ জনের মৃত্যু

ভারতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা প্রায় ২ হাজার ৫০০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রাণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট করোনায় আক্রান্ত ৭৪ হাজার ২৮১ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ৫২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ হাজার ৩৮৬ জন।

এর আগে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কথা জানান। তবে করোনায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ২০ লাখ কোটি রুপির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension