
ছড়া
ছড়া: মানুষ হোক
◉
শহরগুলার বহর বাড়ে
সভ্যতা এক ঠাঁট
বিল্ডিং আছে বিশাল তবে
নেই তো প্রীতির পাঠ।
দালানগুলা হোক না মানুষ
ইটগুলা হোক মন
রডগুলা তো বিবেক হলে
মিলবে কয়েক টন।
বালুগুলা স্বপ্ন হোক আর
সিমেন্টগুলা আশা
বিল্ডিংগুলা বুক ভরে রাখ
সাচ্চা ভালোবাসা।◉



