
সুশান্ত কুমার দে
বাবা আমার জীবনে-একটাই ধ্রুব তারা
চলার পথে দেখি তাই শুধু আলোর ধারা!
সুখে- দুঃখে, বিপদেও -যতই আসুক বাধা
বাবা আমার সামনে এসেই করেন সমাধা।
তপ্ত রোদে বাবা এসে মাথায় ধরেন ছাতা
ঝড় ঝঞ্ঝা রোদবৃষ্টিতে,বাবাই ঠেকান মাথা।
আমায় যদি অসুখ করে কাজকর্ম সব ভুলে
বাবাই এসে, ওষুধ পথ্য, মুখেই দিতেন তুলে!
উৎসবে কি পার্বণে, সবার পোশাক কিনে
অনেক টাকা খরচাপাতি বাবা পড়েন ঋণে।
এমন বাবা, বৃদ্ধ বয়সে- কষ্ট যেন না পায়
সকল সন্তান, বাবাকেই ভুলে যেন না যায়!
বৃদ্ধ বাবার, চাওয়া -পাওয়া, নয় তত বেশি
কাছে থেকে ভালোবেসে, সেবাটাই বেশি।
বাবার দেয়া আর্শীবাদ! কখনো না ফুরায়
স্বর্গে থেকেও বাবারা, সন্তানের সুখ চায়!



