
যখন ঢলিয়াছিল চাঁদ
মাঝরাতে,
মদিরার মতো-
চাঁপার গন্ধে ভরা নারী এক
দেখেছিল গভীরতা নিয়ে
ডেকেছিল পৌষের রাতে,
স্নান জ্যোৎস্নাতে।
বলেছিল কুয়াশার মতো-
আমাকে জড়ায়ে রাখো বটের ছায়ায়
তখনো শুক্র গ্রহ জাগে নাই ।
পথরেখা ধরে বরাবর হেঁটে গেছি
তোমার কুটিরে।



