
মোর্শেদা মৌ
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে চলা অবিরাম সাধনা
সফল হয়ে উঠুক অক্লান্ত পরিশ্রমের আরাধনা,
অলসতা আর উদাসীনতা না হোক আয়োজন
উজ্জ্বল ভবিষ্যতের জন্য অধ্যাবসায় প্রয়োজন।
ছাত্রজীবন হলো ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠতম সময়
এতটুকু অবহেলায় জীবনটা চলে যাবে কোমায়,
অধ্যবসায় সর্বদা মর্যাদার আসনে অধিষ্ঠিত করে
যদি আলস্যে ভেসে যায় কেউ, তবে দ্রুততর মরে।
পরিশেষে, এসো তবে সবাই মিলে করি আজ পণ
জীবন সাজিয়ে গুছিয়ে নিই, অধ্যাবসায় হোক ধ্যান।



