কবিতাসাহিত্য

বিয়ের সাজেই জীবন উৎসর্গ

বিপুল চন্দ্র রায়

বুকের ভেতর বাসা বেঁধেছে মরণব্যাধির বিষ,
বাঁচার জন্য গিলছি কেবল ওষুধেরই শিশ।
হে বিধাতা! এ কেমন তোমার লীলাখেলা?
অক্ষত কুমারত্ব বুকে নিয়ে কী
মোর ফুরোবে জীবনের বেলা?

মৃত্যু তো অনিবার্য সত্য,
তবুও শোন মোর আকুতি
হে বিধাতা!
দাও মোরে আর কিছু দিন আয়ু,
দাও মোরে ফিরায়ে কিছু সময়,
দাও মোরে বেশি বেশি প্রাণশক্তি।
পূর্ণতা পাক সাধের জীবন,
না হোক অবেলায় সমাপ্তি।

কখন জানি ফুরিয়ে আসে দম!
তবুও ইচ্ছে করে কত কিছু হবার,
কোনোটিই শখ তো হলো না পূরণ।
আজীবন দুঃখ-কষ্ট করেছি উপভোগ,
তাতে কী?
সুখের হাসি হেসেই হোক মরণ!

বিয়ে! বিয়ে! বিয়ে! শেষ বিয়ে!
হলুদ বরণ বিয়ের সাজে হোক না,
এ জীবনের এক সার্থক সমাপ্তি!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension