
গাজী আবু হানিফ
চির গৌরবে, সৌরভে নাচিছে বাঙালি,
আসলে সে উগ্রপ্রাণ, হিংসুক, হেঁয়ালি।
স্বজাতির তরে নিন্দে মরে ধুঁকে ধুঁকে,
নিজে নিজে ছুরি মারে আপনার বুকে।
বোঝে না সে স্বাধীনতা, গোলামি স্বভাব,
তাই তার চিরকাল ঘোচেনা অভাব।
স্বনির্ভর হয় না সে, অলসের কুঁড়ে,
তর্ক করে অযৌক্তিক অহংকার খুঁড়ে।
জীবন-মরণ তার তাই অন্ধকার,
পাপাচারে, অপরাধে ভরা প্রাণ তার।
নিজে মরে, ভাই মারে, মারে নিজ দেশ,
তাই আর শান্তি নেই, আজীবন ক্লেশ।
আলো চাইতে গিয়েও হারায় সে আলো,
সাময়িক সফলতা, দীর্ঘ থাকে কালো।



