
সারমিন চৌধুরী
আস্থার পর্দা টানিয়ে,
মন-মগজের জমানো সমস্ত অক্ষরে
বুনে ছিলাম সুনিপুণ হাতে কাব্যমালঞ্চ;
বুকের চরাচরে উপচে পড়ত শব্দলহরী।
নিশুতিরাতে অগণন নক্ষত্রের সমাহারে
জমা হয় হৃদয় অলিন্দে কথামালার স্তুপ,
যেখানে পদ্মফুলের সুবাসে হয় তোলপাড়!
আঁচল পেতে কুড়িয়ে জোনাকির আলো—
কত যে যত্নে সাজিয়ে রেখেছি মনসিন্দুকে;
সাধ্য আছে কী এইসবের মর্ম বুঝার?
মিছে বিভেদে পরাজিত প্রেম নিঃশব্দেই
তীক্ষ্ণ কথার তীরে হয়েছিলো ক্ষত-বিক্ষত,
বুকের আস্তিনে আজও পড়ে আছে ছেদ।
অপাত্রে দান করা নিগূঢ় ছন্দের সুরলিপি
ভারাক্রান্ত মন চোকাচ্ছ ভুলের মাশুল,
সেই থেকে মেলেনি কবিতার ডালপালা—
লিখা হলোনা কলমে প্রেমের কাব্যমালা।



