কবিতাসাহিত্য

বৃষ্টি দিনে মায়ের ছোঁয়া

এম এ জিন্নাহ

রোদ ঝাঁঝালো দুপুর বেলা মেঘ ধরেছে ভারী;
মেঘের নীচে উড়াল দিলো সাদা বকের সারি।
আঁকাবাঁকা পথের বাঁকে কিংবা দূরের বনে;
গাছগুলো সব কাঁপতে থাকে — ভয় জমে যায় মনে।

মেঘের দলের ছলছলানি সব করে দেয় কালো;
হঠাৎ করে নিভে এলো সূর্য মামার আলো।
ঝড়ের আঘাত আঁচড়ে পড়ে দোচালা এই ঘরে;
সজাগ চোখে চেয়ে আছি বৃষ্টি কেমনে ঝরে।

ঝুম-ঝুমাঝুম বৃষ্টি ফোঁটায় কোথায় যেন লুকাই ;
ইচ্ছে করে ভেঁজা মাথা মা’র আঁচলে শুকাই।
আকাশ যখন চমকে উঠে করি ছোটাছুটি;
ইচ্ছে করে মা’কে ধরি মা যে শক্ত খুঁটি।

মাথায় মায়ের হাত বুলানো নরম ছোঁয়ার ছাতা;
সেই ছোঁয়াটা রয়ে থাকে মনের মাঝে গাঁথা।
বৃষ্টি যখন ধেয়ে আসে মন খারাপে ভাসি;
মাকে ছাড়া দূরে আমি কেমন করে হাসি?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension