
স্বর্ণা তালুকদার
কখনো শব্দেরা করে তোলপাড়
বলতে চায় হৃদয়ের ব্যাথা ভার,
কিছু স্মৃতি সুন্দর কিছু নয় সুমধুর
তুলে হাত প্রার্থনা করুণার,
কখনো ভুলে গভীর ঘুমের নেশায়
দু চোখ ছাপানো স্বপ্ন এঁকে যায়,
শব্দ শব্দে প্রেম চলে
কখনো হৃদয় তো যায় গলে,
দেখা হয় কারণে অকারণে।
স্বপ্ন বাস্তবতার ব্যাকুলতার আয়োজনে।



