
ফেরদৌস জামান খোকন
একই লেখা দুটো ছাপে
ভালো লেখার মূল্য নেই,
এত লেখি তবু ছাপে
একই লেখা ছাপছে সেই।
নাম জাতীয় বিখ্যাত সব
কবিগণে লেখা দেয়,
বিনিময়ে প্রচুর তারা
বাহবা সব নিয়ে নেয়।
খ্যাতির চূড়ায় উঠে তারা
বলবে কবির সেরা জন,
থাকবে পড়ে অনেক কিছু
ভালো রবে তাদের মন।
পাশ কাটিয়ে যাচ্ছে তারা
যখন এসব হচ্ছে ফাঁস,
সম্পাদককে টাকা দিয়ে
লেখা ছাপায় সে কী বাঁশ!
আমরা নাদান লিখে চলি
অসুখ তবে সারছে কই,
অন্যের লেখা লিখে কবি
আবার দেখি ছাপছে বই।



