
তুহীন বিশ্বাস
অপ্রকাশিত দুঃখগুলো কষ্ট দেয় কাজে
বুকের পাঁজর ভাঙা শব্দে মৃত্যু ঘন্টা বাজে,
সুযোগ বুঝে আঘাত করে হৃদপিণ্ডের মাঝে
তবু কেন হাসে হাদারাম সকাল আর সাঁঝে!
দিন-মাস-বছর লেখা ক্যালেন্ডারের পাতায়
প্রিয় মানুষটি অংক কষে এক জীবনের খাতায়,
ডায়েরির সাদা পৃষ্ঠাগুলো অপূর্ণতার কথা বলে
অদৃশ্য অস্পৃশ্য বেদনা লুকিয়ে থাকে কৌশলে।
কিছু ব্যথা নিজের হয়ে যায় গোপনে অন্ধকারে
কিছু সুখ বিসর্জিত হয় স্বেচ্ছায় ইচ্ছায় বন্ধ ঘরে।



