
আনজানা ডালিয়া
নিজেকে বিচার করো আয়নায় দাড়িয়ে
চোখে চোখ রেখে দেখো ঘুরিয়ে ফিরিয়ে
দেখবে ওই আয়নার বিচিত্র কারসাজি
জগতের মায়ায় ধরবে জীবনের বাজী।
ভুলগুলো সব উবে গিয়ে সত্য এসে দাড়াবে
ফড়িং এর একটু ছোঁয়ায় জীবনটাই বদলে যাবে।
ভালোলাগারা উড়বে,থমকে যাবে ছায়ারা
কবিতার শিরোণাম হবে মিষ্টি শব্দরা।



