
শ্যামল বণিক অঞ্জন
তোমার একটি কথাই অনেক কিছু বদলে দিতে পারত
হয়নি, বরং দিলে দণ্ড দাওনি বিন্দু ছাড় তো!
কি বা এমন দোষ ছিলো গো শুধুই একটু প্রেম তো
চেয়েছিলাম তোমার কাছে যুগল ছবির ফ্রেম তো!
এই চাওয়া কি দোষের কিছু?শত্রুু হলাম তাই তো
দূরে থাকা, বন্ধ কথা, মুখ দেখাও আজ নাই তো!
ক্ষমা করো সকল ভুলের চাই না কিছুই আর তো
সব নিয়েছে মাথা পেতে মেনে নিয়েই হার তো।



